ঐতিহ্য আর নান্দনিকতায় ভরা তিনদিনের কর্মসূচী

আপলোড তারিখঃ 2018-02-26 ইং
ঐতিহ্য আর নান্দনিকতায় ভরা তিনদিনের কর্মসূচী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় আজ থেকে শুরু হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা নিজস্ব প্রতিবেদক: আয়োজন ডিজিটাল। তবে সমগ্র আয়োজনে থাকছে ঐতিহ্য আর নান্দনিকতার পরশ। তিনদিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হবে আজ সোমবার বেলা ১১টায়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালীটি শহরের কোর্ট মোড়, শহীদ হাসান চত্ত্বর, নিউ মার্কেট ও পৌরসভা মোড় হয়ে টাউন ফুটবল মাঠে গিয়ে শেষ হবে। ডিজিটাল আয়োজনে পুরানো ঐতিহ্যের ধারক-বাহক হিসেবে র‌্যালির সম্মুখ ভাগে হাতি ও ঘোড়ার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া বাংলার ঢোল ও বাদকদল বাড়তি উৎসাহ যোগাবে অংশগ্রহণকারীদের। র‌্যালি শেষে তিনদিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৮’ উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসরিন আফরোজ ও পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। দিনব্যাপী নানা কর্মসূচী শেষে প্রথম সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজনে দর্শক মাতাবে কুষ্টিয়ার লালন দল। ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলনের পূর্বশর্ত হিসেবে আজ ২৬ ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত। সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রধান ফটক তৈরীর জন্য সূদুর ঢাকা থেকে নিয়ে আনা হয়েছে গল্পাগার ইন্টেরিওর ডিজাইনার ইসমাইল হোসেন নয়নকে। তাকে সহযোগীতা করছেন গল্পাগারের নির্মাতা সহকারী ইকবাল সরদার বাপ্পী, আব্দুল হালিম, আব্দুস সালাম, আনোয়ার পরমানিক ও ওবাইদুল মোল্লা। আন্তর্জাতিক মানের প্রধান ফটকটি নির্মাণের কাজ গত রাতে শেষ করেছেন নির্মাণকারীরা। মঞ্চের ডিজাইন ও নির্মাণের কাজেও তারা সহযোগিতা করছেন। এ উপলক্ষ্যে গতকাল রবিবার বিকাল সাড়ে ৩টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে মেলা আয়োজনের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘জেলার সরকারি/বেসরকারি সকল দপ্তর কর্তৃক ডিজিটাল উদ্ভাবনী ও উন্নয়ন কার্যক্রম সর্বস্তরের জনগনের মাঝে উপস্থাপন এবং সংশ্লিষ্ঠ সেবা প্রদান প্রক্রিয়া চুয়াডাঙ্গা জেলার সর্ব সাধারনকে অবহতি করার লক্ষ্যেই এই মেলা।’ তিনি জানান, বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবে রুপ নিয়েছে। তারই চিত্র হিসাবে মেলায় ই-সেবাসমুহ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, তরুন উদ্ভাবক, জেলা ব্র্যান্ডিংসহ বাংলাদেশ ডিজিটালে রুপান্তরের সুবিধা সমুহ তুলা ধরা হবে। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ মেলার আয়োজনে বিভিন্ন সেবাদানকারী সরকারি/বেসরকারি অফিস ও সংস্থাসমুহের মোট ৪টি বড় প্যাভিলিয়ন ও ৮০ টি স্টল থাকবে। যা থেকে প্রতিদিন সকল সরকারি/বেসরকারি অফিস ও সংস্থহা কর্তৃক স্ব স্ব ডিজিটাল উদ্ভাবনী ও উন্নয়ন কার্যক্রম সর্বস্তরের জনগনের মাঝে উপস্থাপন ও প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে। শ্রেষ্ঠ সেবাদানকারী ও বিভিন্ন ক্ষেত্রে শেষ্ঠত্ব অর্জনকারীদেরকে পুরষ্কার দেয়া হবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা, মেলার উদ্দেশ্য এবং কার্যক্রমের চিত্র তুলে ধরতে সংবাদকর্মীর মুখ্য ভুমিকা রয়েছে-তাই প্রেস ব্রিফিং-এ ডিজিটাল উদ্ভাধনী মেলা ২০১৮ চুয়াডাঙ্গা সর্ম্পকে মিডিয়াতে বিস্তারিত তুলে ধরতে এবং জেলাকে বিশ্ব দরবারে তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়। প্রেস ব্রিফিং-এ চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মোহা. জসীম উদ্দীন, নবাগত স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সৈয়দ ফারুক আহম্মদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, যুগ্ম সম্পাদক বিপুল আশরাফ, জেলা সংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম সনি, জেলা প্রশাসনের সকল সহকারী কমিশনারগণসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)