সাব্দারপুরে ট্রেনের তার বেধে চুয়াডাঙ্গার যুবক আহত

আপলোড তারিখঃ 2018-02-26 ইং
সাব্দারপুরে ট্রেনের তার বেধে চুয়াডাঙ্গার যুবক আহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সাব্দারপুরে ইন্টারনেটে কাজ করার সময় ট্রেনে তার বেধে রনি (৩২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় খাম্বা ভেঙে একটি দোকান ঘরের উপরে পড়লে দোকান ঘরটির ছাদটিও ভেংগে পড়ে। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টার দিকে এঘটনা ঘটে। আহত রনি চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লাহ গ্রামের ফরিকপাড়ার ইসলাম মল্লিকের ছেলে। কর্তব্যরত চিকিৎসক বলেন, রনির মাজায় প্রচন্ড আঘাত লেগেছে। অল্পের জন্য মাজার হাড় ভাংগেনি। তবে তার অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)