ছবির ক্যাপশন:
দর্শনায় অনির্বাণ থিয়েটারের আয়োজনে একুশে নাট্যমেলার ৫ম দিন
আওয়াল হোসেন: দর্শনা অনির্বাণ থিয়েটারের আয়োজনে একুশে নাট্যমেল ৫ম দিনের অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রয়াত নায়করাজ রাজ্জাক ও সংগীত শিল্পী আব্দুল জব্বার স্মরণে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রতিবেশি রাষ্ট্র কলকাতার রবীন্দ্রনগর নাট্যয়ুদের পরিবেশনায় নাটক `বিষ তর্পনে বিসর্জন` পরিবেশিত হয়। একুশে নাট্যমেলার ৫ম দিনেও বিকাল থেকে শুরু হয় ব্যাপক লোক সমাগম। মেলার মাঠ ও অডিটেরিয়াম ছিলো কানায় কানায় দর্শকে পূর্ণ। সন্ধ্যা সাড়ে ৭টায় একুশে নাট্যমেলা উৎসবে মন জগতে সুর ও সংগীত নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান আলোচক হিসাবে আমন্ত্রিত অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এছাড়া বিশেষ আলোচক ছিলেন প্রভাষক মলয় ভৌমিক।
