ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় এক নারী আত্মহত্যা করেছে। জানা গেছে, আলমডাঙ্গা শহরের ক্যানেলপাড়ার সোমেন্দ্র নাথের মেয়ে ও অমৃত্তের স্ত্রী সুচিত্রা কর্মকার গতকাল বেলা ৩ টার দিকে ঘরের আড়ায় গলায় শাড়ী পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয়দের কাছে জানা যায় সুচিত্র মোবাইল ফোনে প্রায় ফেসবুক চালাতো এটা তার স্বামী পছন্দ করতো না। গত শনিবার রাতে এটা নিয়ে স্বামীÑস্ত্রীর মাঝে ঝগড়া হয়। এরই জের ধরে অভিমানে সুচিত্রা তার মা বাড়ীতে না থাকার সুযোগে বেল ৩টার দিকে তার প্রতিবন্ধি বাবাকে খেতে দিয়ে পাশের ঘরের আড়ায় গলায় ফাঁস দেয়। ফাঁস লাগানো অবস্থায় সুচিত্রার গোঙ্গানোর শব্দে বাবা সোমনাথ চিৎকার করে। বাবার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে সুচিত্রাকে ঘরের আড়া থেকে নামিয়ে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এই ব্যাপারে আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
