ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার দুটি ইউনিয়নের নির্বাচনে
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম মনোনয়নপত্র জমাদান দিয়েছেন। গতকাল রোববার দুপুরের আলমডাঙ্গার নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছারের হাতে এই মনোনয়নপত্র জমাদান দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কর্মকর্তা ইদ্রিস আলী। প্রার্থীর পক্ষে উপস্থিত ছিলেন আজম মাস্টার, আব্দুল কাদের ও বদর উদ্দিন মেম্বরের হাত দিয়ে মনোনয়ন ফরম রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছারের নিকট জমা দেন। এসময় অন্যান্য নেতাকর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন মামুন রেজা, রবিউল হুজুর, জিন্নাত মাস্টার, দুদ মল্লিক প্রমুখ।
উল্লেখ্য গতকাল রোববার পর্যন্ত নাগদাহ ইউনিয়নে ১জন চেয়ারম্যান প্রার্থী, ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে ১জন প্রার্থী ও সাধারন সদস্য পদে বিভিন্ন ওয়ার্ডে ৪জন প্রার্থী মনোনয়ন পত্র জমাদান করেন। অন্যুিদকে আইলহাঁস ইউনিয়নে চেয়ারম্যান পদে রোববার পর্যন্ত কেউ মনোনয়ন পত্র জমা দেননি।
