ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার সদর উপজেলার আলুকদিয়া, শঙ্করচন্দ্র ও কুতুবপুর ইউনিয়নের ৯টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এ সকল সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল শনিবার দিনব্যাপী তিনি ৬ কোটি ১১ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ৯টি জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন।
গতকাল দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর উপজেলাধীন আলুকদিয়া ইউনিয়ন এর আজিজুল এর বাড়ি হতে গুনোনপাড়ার হুদার বাড়ি পযন্ত ৮৪ লাখ ৫৮ হাজার ৪১৮ টাকা ব্যায়ে সড়ক উন্নয়ন, শংকরচন্দ্র ইউনিয়ন এর জালশুকা ছয়ঘরিয়ার ১ কোটি ৮০ লাখ টাকা ব্যায়ে সড়ক উন্নয়ন, শংকরচন্দ্র- বলদিয়া মাদ্রাসা পযন্ত ৭৬ লাখ ৩৩ হাজার ৫১৬ টাকা ব্যায়ে নির্মিত সড়ক উন্নয়ন, শম্ভুনগর-সাহেব নগর সড়ক ৮২ লাখ ৫৩ হাজার টাকা ৮০ টাকা ব্যায়ে নির্মিত সড়ক উন্নয়ন, জালশুকা ছয়ঘরিয়া স্কুল সড়ক ৬৪ লাখ ৪৫ হাজার ৯৫৬ টাকা ব্যায়ে নির্মিত সড়ক উন্নয়ন, যাদবপুর হতে আরএফডাব্লুসি হতে সুলতানের বাড়ি পযন্ত ৫৩ লাখ ২২ হাজার ৯৬১ টাকা ব্যায়ে নির্মিত সড়ক উন্নয়ন, বোয়ালিয়ার আরএন্ডএইচ এফডব্লুসির ৩১ লাখ ২৩ হাজার ৩৬১ টাকা ব্যায়ে নির্মিত সড়ক উন্নয়ন কাজ, ভুলটিয়া ঈদগাহ -নবীনগরের ৪৭ লাখ ৩৮ হাজার ৪১৯ টাকা ব্যায়ে নির্মিত সড়ক উন্নয়ন, কুতুবপুর ভুলটিয়া আরএইচ খাসকরার তিওরবিলার ৫২ লাখ ৬ হাজার ৫০৯ টাকা ব্যায়ে নির্মিত সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
বিভিন্ন স্থানে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রকৌশলী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন আহামেদ চন্দন, সদস্য শাখাওয়াৎ হোসেন টাইগার, আশাবুল হক আশা, শাজাহান আলী পচা, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন, ইউনিয়সের প্রবীন আওয়ামী লীগ নেতাকর্মিবৃন্দ, আলুকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান, সাধারন সম্পাদক লতিফ সর্দার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, আওয়ামী লীগ নেতা ও সরোজগঞ্জ আন নূর ইসলামী একাডেমী স্কুলের সভাপতি জহুরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা মসনাত, ইকরামুল, নাসির, নবীননগর গ্রামের ম-ল গোলাম হোসেন টুল্লুু, আনারদ্দী, মজিদ শাহাদোত, আনছারসহ স্ব স্ব ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ, আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিবৃন্দ।
