বিডিআর বিদ্রোহে নিহতদের শ্রদ্ধা জানাবে বিএনপি

আপলোড তারিখঃ 2018-02-25 ইং
বিডিআর বিদ্রোহে নিহতদের শ্রদ্ধা জানাবে বিএনপি ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাবে বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলের জ্যেষ্ঠ নেতারা আজ রোববার সকাল সাড়ে ১০টায় বনানীর সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, প্রতিবারের মতো বিএনপির পক্ষ থেকে বিডিআর বিদ্রোহে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। দলের জ্যেষ্ঠ নেতারা দলীয় চেয়ারপারসনের পক্ষে শ্রদ্ধা জানাবেন। আজ রোববার বিডিআর বিদ্রোহের নয় বছর পূর্ণ হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে ঘটেছিল নারকীয় হত্যাকা-। সেদিন ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)