জীবননগর উপজেলার তিন ইউপি নির্বাচনে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

আপলোড তারিখঃ 2018-02-25 ইং
জীবননগর উপজেলার তিন ইউপি নির্বাচনে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা ছবির ক্যাপশন:
বাঁকায় আবুল কাশেম হাসাদাহে কামাল সিদ্দীক রায়পুরে মতিয়ার রহমান জীবননগর অফিস: আসন্ন আগামী ২৯ মার্চ জীবননগর উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিকালে জীবননগর উপজেলার বাঁকা গ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার হাসাদহ, রায়পুর ও বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন ইউনিয়নের বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেন জীবননগর থানা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা বিএনপির সাধারন সম্পাদক আনোয়ার হোসেন খাঁন খোকন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি। এ সময় সকলের সম্মতিতে দলীয় প্রতিক ধানের শীষ প্রদান করা বাঁকা ইউনিয়নের আবুল কাশেম মুন্সী, রায়পুর ইউনিয়নের মতিয়ার রহমান ও হাসাদহ ইউনিয়নের কামাল সিদ্দীককে একক প্রার্থী ঘোষণা করেন। বিএনপি নেতা খাদিমুল ইসলামের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সহ-সভাপতি আ. রশিদ, বাঁকা ইউনিয়নের বিএনপি নেতা মিলন, বুগে মোল্লা, সাইফুল, আবুল বাশার, আ. মান্নান, হুমায়ন , লিমন, হারুন-অর রশিদ, আ. হালিম, নজরুল, মিজানুর, বিশারত, হাহিদ, নজরুল, বাবু, হাবিবুর, আরিফ, জসিম, শাহিন, ঝন্টু, উপজেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন আনার, রাসেল, সুমন, বিএনপি নেতাসহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মিগণ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মজিবার রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)