উদ্বোধন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আপলোড তারিখঃ 2018-02-25 ইং
উদ্বোধন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার বাড়াদীতে উন্নয়নমুলক কাজের আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বাড়াদীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উদ্বোধন কালে প্রধান অতিথি হুইপ ছেলুন এমপি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর একবার আপনারা নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয়। অথচ বিএনপি জামাত জোট উন্নয়নের ধারা বাধাগ্রস্থ করতে দেশে একের পর এক হরতাল, জ্বালাও পোড়াও করে দেশের শান্তি বিনষ্ট করছে। বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইমলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, সমির কুমার দে, আব্দুর রাজ্জাক, লাল্টু মিয়া প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)