চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপলোড তারিখঃ 2016-10-16 ইং
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ছবির ক্যাপশন:

`DSC09099`

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে দু’কিলোমিটার দূরের পাঁচফোঁকট নামকস্থান থেকে শনিবার সকাল ১০টায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রফি মিয়া (২৪) ঝিনাইদহ সদর উপজেলার মামুনশিয়া গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে। চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোহাম্মদ মামুন জানান, ‘রাতের কোনো এক ট্রেনে কাটা পড়ে রফি মিয়া নিহত হয়। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় একটি মামলা হয়েছে।’ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রফি শুক্রবার দিনের বেলায় রাগ করে বাড়ি থেকে বের হয়। তাদের ধারণা সে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)