এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫২ মামলায় গ্রেফতার ১৫৩: শিক্ষামন্ত্রী

আপলোড তারিখঃ 2018-02-24 ইং
এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫২ মামলায় গ্রেফতার ১৫৩: শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন:
এইচএসসিতেও প্রশ্নপত্রের পদ্ধতিতে পরিবর্তনের আভাস সমীকরণ ডেস্ক: চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় সারাদেশে ৫২টি মামলা হয়েছে এবং তাতে ১৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এছাড়া আগামী বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় প্রশ্নপত্রের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে বলে আভাস দিলেন শিক্ষামন্ত্রী। গতকাল শুক্রবার ঢাকায় বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (এফডিসি) সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। শিক্ষক, অভিভাবকসহ সবার সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় যারা বাধার সৃষ্টি করে তাদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন। ইতিমধ্যে ৫২টি মামলা করে ১৫৩ জনকে গ্রেফতার করা হলেও শিক্ষা মন্ত্রণালয় এখনও সমস্যার মূলে যেতে পারেনি। কাজটি করতে হবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সব মিলিয়ে চেষ্টা চলছে। প্রশ্নপত্র ফাঁস রোধে বিভিন্ন প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রতিদিনই নতুন কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তারপরও কোনো না কোনো জায়গা থেকে প্রশ্ন বেরিয়ে যাচ্ছে। কয়েকদিন পর এইচএসসি পরীক্ষা। এই অল্প সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ব্যবস্থায় বড় পরিবর্তনে যাব না। তবে নতুন কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে যা আগে নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন, এইচএসসিতে নতুন যেসব ব্যবস্থা নেওয়া হবে সেগুলো কার্যকরী হবে। তবে পরে অন্যান্য পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন আনা হবে। দেড় লাখ মানুষ প্রশ্নপত্রের সঙ্গে সম্পৃক্ত থাকেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন- মন্ত্রী, সচিব বা বোর্ড চেয়ারম্যানের প্রশ্ন দেখার সুযোগ নেই। কিন্তু ওই দেড় লাখ মানুষের প্রশ্ন দেখার সুযোগ আছে। তাদের একজনও যদি তার মূল্যবোধ 'বিক্রি করে দেন' তাহলেই বিরাট সর্বনাশ হয়ে যায়। প্রযুক্তি বিরাট সম্পদ এবং বাধ্যতামূলকভাবে তা ছেলেমেয়েদের শেখাতে হচ্ছে। সেই প্রযুক্তি যেমন সুবিধা দিচ্ছে তেমনি অসুবিধার সৃষ্টি করছে। আর সেই সুযোগ নিয়ে যা নয়; তার চেয়ে বেশি প্রচার হয়ে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)