চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যকে সর্প দংশন

আপলোড তারিখঃ 2018-02-24 ইং
চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যকে সর্প দংশন ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: শীত মৌসুম যেতে না যেতেই শুরু হয়েছে সাপের উপদ্রব। বসন্ত মৌসুমের শুরুতেই পাওয়া গেলো সাপের কামড়ে আহত হওয়ার খবর। যদিও সাপেরা সাপের আনাগোনা বৃদ্ধি পায় বর্ষা মৌসুমে বেশি। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা সিএন্ডবি পাড়া এলাকার ভাড়া বাড়িতে ফেরার পথে সাপের আক্রমণের শিকার হয়েছেন পুলিশ কনস্টেবল জাহিদ হোসেন (২৫)। জাহিদ হোসেন জানায়, শুক্রবার বিকেলে পুলিশ লাইন্স থেকে কাজ শেষে চুয়াডাঙ্গা সিএন্ডবি পাড়ার ভাড়া বাড়িতে ফিরছিলেন তিনি। বাড়ির গলিতে প্রবেশ করতেই একটি সাপ তার পায়ে দংশন করে। বাড়িতে প্রবেশ করে পায়ে দাগ দেখে সন্দেহ হয় তার। এ সময় স্থানীয় এক ওঁঝার কাছে গিয়ে জানতে পারে তাকে সাপে কামড়েছে। সেখান থেকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয় তাকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)