একজনকে কুপিয়ে জখম : থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2018-02-24 ইং
একজনকে কুপিয়ে জখম : থানায় অভিযোগ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ভিমরুল্লায় জমি নিয়ে বিরোধে জেরে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভিমরুল্লাহ নতুন মসজিদপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ ধারালো দায়ের কোপে মারাত্মক আহত হয়েছেন দুলাল হোসেন। গতকাল শুক্রবার সাড়ে ৬টার দিকে নতুন মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত দুলাল হোসেন অভিযোগ করে বলেন, প্রায় তিন যুগ আগে একই এলাকার সুরত মন্ডল, সামসদ্দিন মন্ডলসহ তাদের শরিকদের কাছ থেকে ২২শতক জমি কেনা হয়। বেশ কিছুদিন ধরে সুরত মন্ডলের ছেলে ও নাতি ওই জমি তাদের নিজেদের বলে দাবী করছেন। এই জমি নিয়ে ফোজদারী ও দেওয়ানি মামলা চলমান আছে। গতকাল সন্ধ্যার সময় মৃত সুরত মন্ডলের ছেলে মফি মিয়া (৫৬) ও তার ছেল মনিরুল (৩৫) পুনরায় জমি দখল নেওয়ার জন্য জমিতে গাছ কাটার কথা বলে। এতে আমি বাধা দিতে চাইলে দু’এক কথায় তারা ধারালো দা ও লাঠি সোটা দিয়ে মেরে মারাত্মক আহত করে। এসময় প্রতিবেশিরা তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। পরে তিনি চুয়াডাঙ্গা সদর থানায় মফি মিয়া ও তার ছেলে মনিরুলকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)