৪শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-02-24 ইং
৪শ’ গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর গোয়েন্দা পুলিশের অভিযান মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে ৪০০ গ্রাম গাজাসহ আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার সময় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মিলপাড়ার আবুল হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেসবাহুর দারাইন জানান, সদর উপজেলার কুলবাড়িয়া বাজার হতে চাদপুর ব্রীজের উপর দিয়ে গাজা নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। পবে তাকে তল্লাশি করে ৪০০ গ্রাম পলিথিনে মোড়ানো গাজা উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে। এসময় গোয়েন্দা পুলিশের এএসআই নিজাম উদ্দিন, মাহাতাব উদ্দিন, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)