ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে। আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে ট্রাকের ধাক্কায় অটো রিক্সার চালকসহ ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকেলে আসাননগর সাকোর নিকট এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে, কালিদাশপুর-পাইকপাড়া সড়কের মোনাকশা গ্রামে পার্কের নিকট মটরসাইকেল-পাখিভ্যান দুর্ঘটনায় তিনজন আহত হয়। জানা গেছে, আলমডাঙ্গা থেকে বিকেলে একটি অটোরিক্সা হালসার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ সময় একই রাস্তায় অটোর পিছনে একটি ট্রাক যাচ্ছিল। পথিমধ্যে আসাননগর সাকের নিকট পৌছালে পেছন থেকে ট্রাক অটোতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে অটোচালক জগন্নাথপুর গ্রামের আনছার আলীর ছেলে সাইদুল ইসলাম, বাদেমাজু গ্রামের খবির উদ্দিনের স্ত্রী রাশিদা খাতুন (৪৫), তার কন্যা তানিয়া, কুষ্টিয়ার ইবির দীঘা গ্রামের আজিমদ্দীন ও তার ছেলে তৌফিক (৭), পাটিকাবাড়ি গ্রামের আব্দুর রহমানসহ অজ্ঞাত দু’জন। আহতদের মধ্যে অটো চালক সাইদুলকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গার কালিদাশপুর-পাইকপাড়া সড়কের মোনাকশা গ্রামে পার্কের নিকট একটি দ্রুতগামী মটরসাইকেল ও পাখী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাখী ভ্যান আরোহী কালিদাশপুর গ্রামের নুর বকস্রে ছেলে জহুরুল ইসলাম ও মটরসাইকেল আরোহী দুই ব্যক্তি আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হলে মটর সাইকেল আরোহী দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যায়। তবে গুরুতর আহত জহুরুল চিকিৎসাধীন রয়েছে।
