ভাষার প্রতি ভালবাসা; দু’দেশের মধ্যে মিষ্টি-ফুল বিনিময়

আপলোড তারিখঃ 2018-02-23 ইং
ভাষার প্রতি ভালবাসা; দু’দেশের মধ্যে মিষ্টি-ফুল বিনিময় ছবির ক্যাপশন:
বিজিবি-বিএএসফ, ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তাদের অন্যরকম একুশে আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে মিষ্টি ও ফুল বিনিময় করেছে বিজিবি-বিএএসফ, ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তরা। বুধবার দুপুরে দর্শনা আইসিপি চেকপোস্টের ৭৬ নম্বর মেইল পিলার বরাবর নোম্যান্স ল্যান্ডে মিষ্টি ও ফুল বিনিময় করে। মাতৃভাষা বাংলার প্রতি ভালবাসা প্রদর্শন করে দু’দেশের মধ্যে বন্ধুত্বপুর্ন সম্পর্ক আরো গাঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় দেশের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা আইসিপি চেকপোস্টের ইনচার্জ ইকবাল হোসেন, দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ সাব ইন্সপেক্টর আব্দুল আলীম, কাস্টমস কর্মকর্তা আরেফিন শাওন, বিএসএফ’র গেঁদে কোম্পানী কমান্ডার এসি অজয় কুমার, ইমিগ্রেশন ইনচার্জ পিকে বিশ^াস, দর্শনা পুর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আশরাফুল হক উলুম, সাংবাদিক রেজাউল করিম লিটন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)