ঝিনাইদহে পাসপোর্ট ও ডলার জব্দ : ১ জনের জেল

আপলোড তারিখঃ 2018-02-23 ইং
ঝিনাইদহে পাসপোর্ট ও ডলার জব্দ : ১ জনের জেল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে একটি ভবন থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, বিদেশী ডলার জব্দ করেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে সুকান্ত সেন নামের জালিয়াত চক্রের এক সদস্যকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তবে এই পাসপোর্ট জলিয়াতির মূল হোতা বিপ্লব কুমার গাঙ্গুলীকে আটক করতে সক্ষম হয়নি তারা। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, গোপন সংবাদরে ভিত্তিতে খবর পেয়ে জেলা শহরের চাকলাপাড়া গাঙ্গুলী এণ্টারপ্রাইজের চারতলা ভবনে অভিযান চালানো হয়। সেখন থেকে আমেরিকা, ভিয়েতনাম, মালয়েশিয়াসহ অন্তত ১০ দেশের প্রায় ১ হাজার পাসপোর্ট, বিদেশী মুদ্রা, কাগজপত্র, সীল-স্¦াক্ষর জব্দ করা হয়। এ সময় সেখানে কর্মরত অবস্থায় সুকান্ত সেন নামের এক জনকে হাতেনাতে আটক করা হয়। এর পর তাকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)