গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবারহের অভিযোগে এক শিক্ষকের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কেন্দ্রে বসেই ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নকল সরবরাহ করতেন মেহেরপুরের গাংনী উপজেলার মিকুশিশ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সংশি¬ষ্ট কেন্দ্রে ট্যাগ অফিসার আবু হাসনাত শাহরিয়ার তাকে আটক করে জহরুল ইসলাম গাংনী উপজেলার মিকুশিশ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ও রাইপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
‘বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, এসএম’ নামে একটি ফেইসবুক আইডি’র মাধ্যমে পরীক্ষা শুরু থেকে এ যাবত পযন্ত প্রতিটি পরীক্ষার প্রশ্নের সংগ্রহ করে শিক্ষার্থীদের সরবরাহ করে আসছিলেন। গতকাল এ খবর পেয়ে গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন ঘটনা¯’ল পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে জহুরুলকে এক লাখ টাকা জরিমানা ও আজীবনের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
এদিকে, শিক্ষক জহুরুল ইসলামকে আটক করে উপজেলা সহকারী কমিশনারের হেফাজতে নেয়ার পর মিকুশিশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে লাঠিসোটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে হামালা চালিয়ে কয়েকটি কক্ষ ভাঙচুর করে। এসময় তারা ট্যাগ অফিসার আবু হাসনাত শাহরীয়ারের ওপর হামলা চালানোর চেষ্টা করে। এসময় দায়ীত্বরত শিক্ষক ও ট্যাগ অফিসার অফিস কক্ষে অরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনা¯’লে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।
