স্বর্ণালংকারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট!

আপলোড তারিখঃ 2018-02-23 ইং
স্বর্ণালংকারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট! ছবির ক্যাপশন:
দর্শনায় সেনা সদস্যের জনশূণ্য বাড়িতে ঘরের গ্রীলকেটে ডাকাত দলের হানা দর্শনা অফিস: দর্শনায় লাশবাহী গাড়িতে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতে এবার গভীর রাতে সেনা সদস্যের বাড়িতে ঘরের গ্রীলকেটে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরের গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশে ব্যর্থ হলে গ্রীলকেটে ডাকাতি প্রবেশ করে নিবিঘেœ ঘরের আলমারী ও ডেসিন টেবিলের মধ্যে থাকা স্বর্ণালংকার, জামা-কাপড়, নগদ টাকা ও মোবাইল ফোনসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার পরে সকালে পুলিশে অভিযোগ করা হলেও ঘটনাস্থল পরিদর্শনে আসেনি পুলিশ বলে অভিযোগ করে ডাকাতির স্বীকার বাড়ীর মালিক। এতে এলাকার সাধারন মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। জানা গেছে, দর্শনা পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন মাস্টারপাড়ার সিপি গোডউনের পিছনে আব্দুল মান্নানের ছেলে সেনা সদস্য মিলন হোসেনের বাড়িতে গত বুধবার গভীর রাতে কেউ না থাকার সুযোগে একদল ডাকাত দল হানা দিয়ে ডাকাতি করে নিয়ে যায়। ঘরের জানালা’র থাই গ্লাস ভেঙ্গে ও গ্রীলকেটে ঘরের মধ্যে প্রবেশ কওে ঘরের আলমারি ও ডেসিন টেবিলের তালা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার, ২০/২৫টি উন্নত মানের থ্রি-পিচ ও শাড়ি-কাপড়, নগদ ২ হাজার টাকা ও ১ টি মোবাইল ফোন লুট করে নির্বিঘেœ পালিয়ে যায়। এদিকে বাড়ির গৃহবধু শিক্ষিকা শিউলী খাতুন বাড়িতে এসে দেখতে পান তার বাড়ির গেটের তালাকাটা ও বারান্দা ও ঘরের জানালা’র গ্রীলকাটাসহ ঘরের আলমারী ও ডেসিন টেবিলের তালাভাঙ্গাসহ পুরো ঘর তছনছ করা। এসময় তিনি জানান, মেয়েকে চুয়াডাঙ্গাতে রাখতে গিয়ে অনেক রাত হয়ে পড়ায় আমি আমার মেয়ের সাথে থেকে যায় এবং তাই বাড়িটি মানুষ শুন্য থাকে। সকালে বাড়িতে ফিরে দেখতে পাই আমার বাড়িতে ডাকাতদল হানা দিয়ে আমার ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ ২ হাজার টাকা ও উন্নতমানের শাড়ি-কাপড়, প্রায় ৩০টির মত থ্রি-পিচসহ মুল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে গেছে। এবিষয়ে আমার পিতা মজিদ মোল্লা (ড্রাইভার) দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেছে। মজিদ মোল্লা জানান, আমার মেয়ের বাড়িতে ডাকাতির ঘটনায় সকাল ১০টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শনে আসার কথা থাকলেও সন্ধ্যা পর্যন্ত কেউ আসেনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)