ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিগ বাজারের দ্বার উন্মোচন করলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: প্রয়োজনের প্রায় সবকিছু নিয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বিগ বাজার। জেলার সর্বপ্রথম রিটেইল চেইন সুপার শপ’র আদলে গড়া বিগ বাজারের দ্বার উন্মোচন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি বিগবাজারের অভ্যন্তর পরিদর্শন করেন এবং ক্রেতাদের খোঁজখবর নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিগবাজারের চেয়ারম্যান আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন হুইপ ছেলুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক সফল মেয়র ও জেলা আওয়ামী লীগ’র যুগ্ম- সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ারর্দ্দার টোটন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আশাদুল হক জোয়ার্দ্দার লেমন, সাধারন সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ’র সভাপতি খুস্তার জামিল, এড. আব্দুর রসিদ মোল্লা, যুগ্ম-সাধারন সম্পাদক এড. শামসুজ্জোহা- পিপি, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, এড. আব্দুল মালেক, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মিজাইল হোসেন জোয়ার্দ্দার প্রমূখ।
