কলকাতায় ফিরলো বাইসাইকেল প্রতিনিধি দল

আপলোড তারিখঃ 2018-02-23 ইং
কলকাতায় ফিরলো বাইসাইকেল প্রতিনিধি দল ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা নিবেদন করে কলকাতায় ফিরে গেল পশ্চিমবঙ্গের বাইসাইকেল দল। বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যায় এ দলের সদস্যরা। এসময় তাদের বিদায় জানায় দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমান ও দর্শনা পুর্নাঙ্গ স্থলবন্দর বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক রেজাউল করিম লিটন। `বাংলা কখনও হয়না ভাগ, বাংলা ভাষায় আমরা এক` এ শ্লোগান মুখে নিয়ে ভাষার মাসে মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানাতে কলকাতা থেকে বাইসাইকেল করে বাংলাদেশে এসেছিল কলকাতার ১৯ সদস্যের দল। ১৪ ফেব্রুয়ারি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ী থেকে রওনা করে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের দর্শনা সীমান্তে পৌঁছায় দলটি। এরপর প্রথমে কুষ্টিয়া জেলার শিলাইদাহ রবিন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, এরপর শাহাজাদপুর হয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শ ফেব্রুয়ারী পু®পমাল্য অর্পন করে। ২০১২ সাল থেকে প্রতিবছর কলকাতার ১০০ মাইলস নামের সংগঠনটি সাইকেলিং করে ঢাকায় আসছে মাতৃভাষা বাংলাকে শ্রদ্ধা জানাতে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)