মেহেরপুরে দুই ভাষা সৈনিককে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-02-22 ইং
মেহেরপুরে দুই ভাষা সৈনিককে সংবর্ধনা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাস ও ইসমাইল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা রাতে শহীদ সামছুজ্জোহা পার্কের মফিজুর রহমান মুক্তমঞ্চে জেলা প্রশাসনের পক্ষে থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত ভাষা সৈনিক নজির হোসেন বিশ্বাস, ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিম। অনুষ্ঠানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)