চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্তে ৩ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2018-02-22 ইং
চুয়াডাঙ্গার বেনীপুর সীমান্তে ৩ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:
অবৈধভাবে ভারতে গিয়ে কারাভোগ শেষে ফেরার সময় নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে ভারতে গিয়ে দীর্ঘদিন কারাভোগের পর দেশে ফেরার সময় ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গার জীবননগরের বেণীপুর সীমান্তে তাদের আটক করা হয়। আটকরা হলেন, কলারোয়ার থানার আনসার আলী মোরলের ছেলে জাকির হেসেন (২৬), একই থানার মৃত বাকের আলী শেখের ছেলে জিয়া শেখ (২৮) ও কালিগঞ্জ থানার সিদ্দিকুর রহমানের ছেলে সুজন গাজি (২০)। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, আটকরা ভারতে চার মাস কারাভোগের পর বাংলাদেশে ফিরছিল। এসময় বিজিবি তাদের আটক করেছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আসামিদের আদলতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)