জাতীয় পতাকা অবমাননা : ২৬টি প্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2018-02-22 ইং
জাতীয় পতাকা অবমাননা : ২৬টি প্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: জাতীয় পতাকা অবমাননার অপরাধে ঝিনাইদহে ২৬টি প্রতিষ্ঠানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান এ দন্ডাদেশ প্রদাণ করেন। আদালত সুত্রে জানা যায়, আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিটি প্রতিষ্ঠানে পতাকা অর্ধ-নমিত করার নিয়ম রয়েছে। কিন্তু শহরের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে পতাকা অবমাননা করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শহরের এইচ এস এস সড়ক, শের-এ বাংলা সড়ক, কেপি বসু সড়ক, অগ্নিবিনা সড়কের বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বমোট ৮ হাজার ৬’শ টাকা জরিমানা করা হয়। আদালতে সদর থানার এসআই তৌহিদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)