নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের তিন যুবককে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা সরকারী কলেজের শহীদ মিনারের পিছনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেও আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলো- শহরের বড় মসজিদপাড়ার আবির (২৫), আমির হামজা (২০) এবং বাগানপাড়ার শান্ত আহমেদ (২২)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদরে ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস নিয়ে গতকাল বিকালে চুয়াডাঙ্গা সরকারী কলেজের শহীদ মিনারের পিছনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পৌর শহরের তিন যুবক বড় মসজিদপাড়ার নাইস হাসানের ছেলে আবির, একই এলাকার আমির হামজা ও বাগানপাড়ার মামুনুর রশিদের ছেলে শান্ত আহমেদকে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশি করে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেন। তাদের চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়।
