ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। দর্শনা বিওপির টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ঈশ্বরচন্দ্রপুর কবরস্থান নামক স্থান থেকে এ ফেনসিডিল উদ্ধার করে। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ঈশ্বরচন্দ্রপুর কবরস্থান নামক স্থান হতে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
