মুক্তিযোদ্ধাদের সরকার সর্বদা সহযোগিতা করবে

আপলোড তারিখঃ 2018-02-21 ইং
মুক্তিযোদ্ধাদের সরকার সর্বদা সহযোগিতা করবে ছবির ক্যাপশন:
মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণ এমপি ফরহাদ মেহেরপুর অফিস: মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সাথে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন সৌজন্য সাক্ষাত শেষে কম্বল বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কম্বল বিতরণ করেন। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী এসময় সেখানে উপস্থিত ছিলেন। এর আগে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সৌজন্য সাক্ষাতকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফরহাদ হোসেন সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বলেন, মুক্তিযোদ্ধাদের পাশে সরকার যেমন রয়েছে এবং বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের এই সরকার সহযোগিতা করছে আগামীতেও সেটা চলমান থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)