১ কেজি গাঁজাসহ মালেক আটক : মামলা

আপলোড তারিখঃ 2018-02-21 ইং
১ কেজি গাঁজাসহ মালেক আটক : মামলা ছবির ক্যাপশন:
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদকব্যবসায়ী মালেককে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ওয়ালিয়ার রহমান ও এসআই শামুসলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী মালেককে (৫০) আটক করে। জীবননগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান স্যারের নির্দেশে জীবননগরের উথলী বাজারে অবস্থিত মালেকের মুদি দোকানে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় দোকানের ভিতরে রাখা একটি বস্তা থেকে এসআই ওয়ালিয়ার রহমান ও এসআই শামুসল ১ কেজি গাজাঁ উদ্ধার করে। এসময় গাজাঁ ব্যবসায়ী মালেককে আটক করে পুলিশ। আটককৃত মালেক উথলী ইউনিয়নের উথলী মাঝেরপাড়ার মৃত সিদ্দিক আলীর ছেলে। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)