তিন নারীকে পিটিয়ে জখম : মামলা

আপলোড তারিখঃ 2018-02-21 ইং
তিন নারীকে পিটিয়ে জখম : মামলা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ভিমরুল্লায় জমিজমা নিয়ে বিপত্তি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভিমরুল্লাহে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তিন নারীকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে এঘটনা ঘটে। আহতরা হয়ে, চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা'ের স্কুলপাড়ার করিম শেখের স্ত্রী সকিনা খাতুন (৪০), তার মেয়ে আঙুরা খাতুন (২২) ও তার পুত্রবধূ শুকতারা খাতুন (২৫)। অভিযোগ সুত্রে জানা গেছে, ভিমরুল্লাহ স্কুলপাড়ার করিম শেখের সাথে তারই চাচাতো ভাই তসলেমের সাথে বসতি বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে করিম শেখ জমিতে বেড়া দিতে গেলে তসলেম বাধা দেয়। এনিয়ে দু'জনের সাথে বাকবন্ডিতা হয়। বিষয়টি বেশিদূর না গড়ালেও দুপুর হলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তসলেম তার স্ত্রী ফজিলা খাতুন, তার দু'ছেলে তারিফ ও দিপু উত্তেজিত হয়ে করিম শেখের বাড়িতে যায়। এসময় করিম শেখকে না পেয়ে তার স্ত্রী সকিনা খাতুন, মেয়ে আঙুরা খাতুন ও পুত্রবধূ শুকতারাকে বেধড়ক পিটিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এরিপোর্ট লেখাপর্যন্ত আহতদের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামালা দায়ের করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)