মহেশপুরে সড়ক উদ্বোধন ও আলোচনা সভা

আপলোড তারিখঃ 2018-02-21 ইং
মহেশপুরে সড়ক উদ্বোধন ও আলোচনা সভা ছবির ক্যাপশন:
দত্তনগর প্রতিনিধি: মহেশপুরের ফতেপুর ইউপি চত্বর থেকে সাড়াতলা সড়ক, সাড়াতলা প্রাইমারী স্কুল মোড় হইতে জামতলা পিচ মোড় পর্যন্ত সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, উপজেলা প্রকৌশলী সেলিম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন্নেছা, সাবেক ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আজিজুল হক আজা, উপজেলা যুবলীগে যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান নয়ন, পৌর যুবলীগের আহবায়ক সেলিম রেজা, যুগ্ম আহবায়ক মোল্লা আলমগীর কবির প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)