ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: `মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ`এই প্রতিপাদ্যে ৩দিন ব্যাপী শুরু হওয়া মেলা পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জীবননগরে ৩দিন ব্যাপী ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও অলিম্পিয়াডের সমাপনী ঘোষনা ও পুরস্কার বিতারণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কৃষি অফিসার সালমা জাহান নিপা। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
