জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে তিন জুয়াড়ির জরিমানা

আপলোড তারিখঃ 2018-02-20 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে তিন জুয়াড়ির জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ৩ জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলার বাঁকা নওদা পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জীবননগর থানা পুলিশ। পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে জরিমানা প্রদান করা হয়। থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই কাজী সামসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের নওদাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মহিদুল ইসলাম (৩৫), আবুল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৪৫) ও একই গ্রামের হবি মালিথার ছেলে আশিক (৩০) নামের ৩ জুয়াড়িকে আটক করে। পরে ১১টায় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা ৩ জুয়াড়ি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)