দর্শনায় প্রায় দু’লাখ টাকার ভারতীয় থ্রীপিস উদ্ধার

আপলোড তারিখঃ 2018-02-20 ইং
দর্শনায় প্রায় দু’লাখ টাকার ভারতীয় থ্রীপিস উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি চেকপোস্ট থেকে ৩৬টি উন্নতমানের ভারতীয় থ্রী পিস উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক ইমাম হাসান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার দর্শনা আইসিপি চেকপোষ্টে অভিযান চালান। এ সময় সেখান থেকে ৩৬টি উন্নতমানের ভারতীয় থ্রী পিস আটক করে বিজিবি। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। আটককৃত থ্রী পিস দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)