ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির দ্বিতীয় তলায় এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি নূরুল ইসলাম মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘সুস্থা ধারার সংস্কৃতিক বিকাশে শিল্পকলা একাডেমি অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় আশা-আকাঙ্খার সাথে সংগতি রেখে বাংলাদেশকে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিকাশের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। সন্তানকে দেশীয় সংস্কৃতির আদলে গড়ে তুলতে শিল্প ও সাহিত্য চর্চায় গুরুত্ব দিতে হবে।’ বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ফখরুল ইসলাম, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সী জাহাঙ্গীর আলম মান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন। আলোচনা সভা শেষে ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশাল কেক কাটা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন শেষ হয়।
