ছবির ক্যাপশন:
মেহেরপুরে কাচাঁ রাস্তা রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলায় কাচাঁ রাস্তা রক্ষনাবেক্ষন কাজে নিয়োজিত ৯ ইউনিয়নের ৯০ জন নারী কর্মির মাঝে ৩৩ লক্ষ টাকার চেক ও সনদ বিতরন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এলজিইডির হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদের চেক ও সনদ তুলে দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। এলজিইডির প্রধান নিবার্হী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দারের সভাপতিত্বে মেহেরপুর এলজিইডির কর্মকর্তা আব্দুল হামিদ, আব্দুর রহমান, জুয়েলসহ এলজিইডির কর্মকর্তা বৃন্দ ও নারী কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।
