আগামী ২১-২৮ ফেব্রুয়ারী অনির্বাণ একুশে নাট্যমেলা

আপলোড তারিখঃ 2018-02-20 ইং
আগামী ২১-২৮ ফেব্রুয়ারী অনির্বাণ একুশে নাট্যমেলা ছবির ক্যাপশন:
অশনিগুলো হোক আনন্দধ্বনি দর্শনা অফিস: ভাষার মাস ২১-২৮ ফেব্রুয়ারীতে অনির্বাণ থিয়েটার আয়োজনে একুশে নাট্যমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শনা ছোট্র এই শহরটি আন্তর্জাতিক রেল পথ, কেরু চিনিকলের জন্য যেমন দেশব্যাপী পরিচিত তেমনি এই ছোট্র শহরটি থিয়েটারের জন্যও দেশব্যাপী পরিচিত। ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে থিয়েটার নিয়ে যে পথচলা ১৯৯০ সালে এসে অনির্বাণ থিয়েটারের উৎসব আয়োজন শুরু করেছিলো যা ধারাবাহিকভাবে প্রতি বছর ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত হচ্ছে। দেশের খ্যাতনামা সকল নাটকের দল তাদের দর্শক প্রিয় নাটক নিয়ে অনির্বাণ থিয়েটারের আয়োজনে অংশগ্রহন করেছে। ২০১৭ থেকে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশী নাটকও প্রদর্শিত হচ্ছে নাট্যমেলায়। এবছর ২১-২৮ ফেব্রুয়ারী ৮ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে নাট্যমেলা। মেলার শুরু ২১ ফেব্রুয়ারী হলেও নাট্যমেলার উদ্বোধন হবে ২২ ফেব্রুয়ারী তারিখে। ২২-২৭ ফেব্রূয়ারী ৬ দিনে দেশ ও ভারতের ছয়টি নাটক প্রদর্শিত হবে। নাট্যমেলার প্রথম দিন ২২ ফেব্রুয়ারী অনির্বাণ থিয়েটারের নতুন প্রয়োজনা রবীন্দ্রনাথের হিং টিং ছটৃ কবিতা অবলম্বনে ‘হিং টিং ছটৃ’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। ২৩ ফেব্রুয়ারী সংলাপ গ্রুপ থিয়েটার, ঢাকা পরিবেশন করবে নাটক ‘বোধ’, ২৪ ফেব্রুয়ারী ঢাকুরিয়া নাট্যমুখের পরিবেশনা নাটক ‘জিয়ন কন্যা’, ২৫ ফেব্রুয়ারী অনুশীলন, রাজশাহীর নাটক: ম্যাওসংকেত্তন, ২৫ ফেব্রুয়ারী নাটক ‘বিষ তর্পণে বিসর্জন’ পরিবেশন করবে রবীন্দ্রনগর নাট্যায়ূধ, কলকাতা এবং ২৭ ফেব্রুয়ারী নাটক ‘রূপ সুন্দরী’ পরিবেশন করবে নাট্যলোক,সিরাজগঞ্জ। একুশে নাট্যমেলা শিরোনামে উৎসব আয়োজন হলেও উৎসবে প্রতিদিন বিকালে স্কুল ও কলেজের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় গুনিজনেরা আলোচনায় অংশগ্রহন করবেন এবং নাটক পরবর্তীতে বসবে গানের আসর। অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন আনোয়ার হোসেন বলেন, মেলার উদ্দেশ্যই হচ্ছে অনকে মানুষকে একত্র করা, আমাদের উদ্দেশ্য নাটক দেখতে আসুন একত্র হই, দেশ বিদেশের বিভিন্ন শিল্পসৃষ্টির স্বাদ গ্রহন করি। সেইসাথে আমাদের স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করি, অনেক গুণি শিল্পিদের সংগীতের স্বাদ আর আলোচক হিসাবে অনেক গুণিজনেরা থাকবেন তাঁদের অভিজ্ঞতার সাে থ নিজেকে মেলে ধরি। বাঙালী উৎসব প্রিয় জাতি- সকলের উপস্থিতিতেই উৎসব রাঙা হয়ে উঠতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)