আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে

আপলোড তারিখঃ 2018-02-20 ইং
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় কৃষকলীগ ও ছাত্রলীগের প্রস্তুতি সভা নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা কৃষকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পৃথক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই শহীদদের প্রতি সম্মানে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রশিদ মাসুদ, আবু তাহের চেয়ারম্যান, একরামুল দৌলা ঝন্টু। দামুড়হুদা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি তহিদুর রহমান চন্দন, আক্তার হোসেন, সেলিম উদ্দিন মল্লিক ছলিল। সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মহাসিন রেজা, সহ প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন, স্থানীয় সরকার সম্পাদক আসকার আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল এহসান রুমি জোয়ার্দ্দার, কৃষি ঋণ ও পুর্ণঃ সম্পাদক ইলিয়াস হোসেন স্বপন। থানা কৃষক লীগের আহবায়ক আব্দুল মতিন দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক ইলতুত হোসেন আলো, সদস্য মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সংগ্রামী ও বিপ্লবী সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান কবির। অপরদিকে, ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কেদারগঞ্জস্থ জেলা ছাত্রলীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য শরীফ হোসেন দুদু, তসলিম উদ্দীন ফিরোজ, সাবেক সদস্য মাহাবুবুল ইসলাম সেলিম, আব্দুর রাজ্জাক, মিলন আহমেদ, ইমরান আহমেদ বিপ্লব, ভূলন শেখ, যুবলীগ নেতা ইমরান শেখ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, দপ্তর সম্পদক সেক সামী তাপু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, জেলা ছাত্রলীগ নেতা খাইরুল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ নেতা ইব্রাহীম শেখ ইমরান, প্লাবন, আফ্রিদি, সবুজ, ইমন, চুয়াডাঙ্গা সরকারী কলেজ ছাত্রলীগ নেতা কানন, আকিব জাভেদ, আনিস, শাওন, হিমু, আরাফাত প্লাবন, ফারহান, রাব্বি, সিথুন, নিশান, সজীবসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ২১ শে ফেব্রুয়ারিকে অতি তাৎপর্যের সাথে পালনের জন্য সকলকে আহব্বান করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)