ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার দৌলতদিয়াড় থেকে ১৭পিস ইয়াবাসহ হেলাল উদ্দীন ওরফে সেতু (২১) নামের এক যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত সেতু চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় সর্দার পাড়ার আসাদুজ্জামান ওরফে মিন্টুর ছেলে।
গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মাথাভাঙ্গা ব্রীজের নিকট থেকে তাকে আটক করা হয়। জানা যায়, রবিবার রাতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা ব্রীজে অভিযান চালালে সেতু পালানোর চেষ্টাকালে তাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা আটক করে। এসময় তার কাছে থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
