তফসিল ঘোষণা : আগামী ২৯ মার্চ ভোটগ্রহন

আপলোড তারিখঃ 2018-02-19 ইং
তফসিল ঘোষণা : আগামী ২৯ মার্চ ভোটগ্রহন ছবির ক্যাপশন:
দেশের ১২৭টি ইউনিয়ন পরিষদ ও নয়টি পৌরসভার নির্বাচনী ডেস্ক রিপোর্ট: দেশের ১২৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয়টি পৌরসভার নির্বাচন হবে আগামী ২৯ মার্চ। মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং বিভিন্ন কারণে পদ শূন্য হওয়ায় এসব ইউপি ও পৌরসভায় সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। এসময় তিনি ইসিস ঘোষিত রোডম্যাপের গতি ও পথ হারায়নি বলেও মন্তব্য করেছেন তিনি। কমিশনের বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, ১২৭টি ইউপি ও নয়টি পৌরসভায় ভোট নেয়া হবে ২৯ মার্চ। নয়টি পৌরসভার মধ্যে চারটিতে সাধারণ নির্বাচন ও পাঁচটিতে উপনির্বাচন হবে। এ ছাড়া ১২৭টি ইউপির মধ্যে ৩৪টিতে সাধারণ ও ৯৩টিতে উপনির্বাচন হবে। তফসিল অনুসারে, এই নির্বাচনে প্রার্থীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ১ মার্চ। মনোনয়নপত্র বাছাই করা হবে ৪ ও ৫ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ। রোডম্যাপের কাজগুলো গতিহীন হয়ে পড়েছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, রোডম্যাপে গতিহীনতা নাই। আমরা বিভিন্ন মহলের সাথে যে সংলাপগুলো করেছি কপি কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটি এডিট করতে আমাদের কিছু সময় লেগেছে। অন্যান্য বিষয়ে কার্যক্রমগুলো এখনো চলমান আছে। রোডম্যাপের গতি হারায়নি এবং পথও হারায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)