সরোজগঞ্জে আলমসাধু-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ আহত ২

আপলোড তারিখঃ 2018-02-19 ইং
সরোজগঞ্জে আলমসাধু-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ আহত ২ ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে আলমসাধু-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ চালক আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরোজগঞ্জ বাজার বাসষ্টান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের সরোজগঞ্জ যুগিরহুদা গ্রামের হাজী আতর আলী বিশ্বাসের ছেলে পুলিশ কর্মকর্তা আকরাম হুসাইন (৪৫) ও কুতুবপুর ইউনিয়নের জলিবিলা গ্রামের মৃত মুন্সী দ্বীন মোহাম্মদের ছেলে ব্যবসায়ী শহিদুল্লাহ কায়ছার (৪৬)। জানা গেছে, পুলিশ কর্মকর্তা আকরাম হুসাইন ও শহিদুল্লাহ কায়ছার মোটরসাইকেলযোগে সরোজগঞ্জ বোয়ালিয়া সড়ক দিয়ে যাচ্ছিলো। সরোজগঞ্জ বাসস্ট্যান্ডে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হয়। এসময় স্থানীয়া তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে সরোজগঞ্জ ক্যাম্পের এএসআই সাকের আলী অবৈধ আলমসাধুটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)