ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার ১০০০ প্যাকেট ভারতীয় ঢেঁড়সের বীজ উদ্ধার করেছে বিজিবি। গতকাল রবিবার সকাল আনুমানিক ৭টার দিকে এ বীজ উদ্ধার করা হয়। জানা যায়, গতকাল রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পাকা রাস্তার উপর থেকে ১০০০ প্যাকেট ভারতীয় ঢেঁড়সের বীজ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। উদ্ধারকৃত ঢেঁড়সের বীজ কাষ্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।
