ছবির ক্যাপশন:
দামুড়হুদা অফিস: দামুড়হুদা মডেল থানার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে একশ’ গ্রাম গাঁজাসহ সোহাগ হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে আটক করে পুলিশ। থানা সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা তদন্ত কেন্দ্রের এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ঈশ্বরচঁন্দ্রপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেনকে (২৬) তার বাড়ির সামনে রাস্তার উপর থেকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করে। গত রাতেই তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে এএসআই মনির হেসেন বাদি হয়ে আটককৃত সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্তন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩০। তারিখ ১৮/০২/১৮ ইং। আজ সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, আটককৃত সোহাগ এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী। পুলিশ সুপার স্যারের নেতৃত্বে জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত ভাবে চলছে। মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না। মাদক বিক্রেতা ও মাদকসেবী সে যেই হোক না কেনো, তাকে আইনের আওতায় আনা হবে।
