ছবির ক্যাপশন:
মেহেরপুরের আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর বারাকপুর গ্রামে আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দেওয়া নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক টালবাহানা করছে এমন অভিযোগ উঠেছে। অভিভাবকেরা জানান, এই বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ভালো প্রক্রিয়ায় হয় না। এলাকার বিভিন্ন গ্রামের অসাধু লোক নিয়ে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এ বছর বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে আমরা সভাপতি ও অভিভাবক সদস্য নির্বাচিত করতে চাই। ২০১৫ সালে স্কুলে ম্যানেজিং নির্বাচনের মাধ্যমে হওয়ার কথা ছিল কিন্তু প্রধান শিক্ষক ইচ্ছাকৃতভাবে নির্বাচনের সময়সীমা পার করে পরে সিলেকশনের মাধ্যমে কমিটি দেয়। এতে করে রাজাপুর বারাকপুর ও রাধাকান্তপুর গ্রামের অভিভাবকদের মধ্য দ্বন্দ বাধে। এবার আমরা অভিভাবকেরা নির্বাচনের মধ্য দিয়ে বিদ্যালয়ে ভালো কমিটি দেখতে চাই।
বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচনের মাধ্যমে হবে এমনটি মত দিয়েছেন জেলা পরিষদের সদস্য আব্দুল কুদ্দুছ, সাবেক ইউপি সদস্য মাবুদ হাসান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাওসার আলী, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, ওয়ার্ড যুবলীগের সভাপতি সুন্নাত আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অভিভাবক মিযারুল ইসলাম, বাছাদুর, লতিফসহ শতশত অভিভাবকেরা।
বুড়িপোতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ওয়াসিম হোসেন বলেন, গত শুক্রবার বিদ্যালয়ে কমিটির বিষয়ে এলাকার কিছু লোক ও ৯ জন অভিভাবক নিয়ে সিলেকশন প্রক্রিয়া চলছিল। কিন্তু ৫ জন অভিভাবক সিলেকশন প্রক্রিয়াটি প্রত্যাহার করেন। তারা বলে এবার বিদ্যালয়ে নিবার্চনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। সিলেকশন হবে না এমনটি বলেন বারাকপুরের সফেত আলী, মাছাদুল মিয়া, মিজানুর রহমান, রাজাপুরের বাক্কার আলী, রাধাকান্তপুরের রোজিনা খাতুন। কিন্তু প্রধান শিক্ষক সবাইকে বলেন কোন নির্বাচন করে কমিটি গঠন করা হবে না।
আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান বলেন, বিদ্যালয়ের কমিটির সকল কার্যক্রম নিয়ে প্রস্তুতি চলছে। গত শুক্রবারে এলাকার কিছু মুরুবীদের নিয়ে বসা হয়েছিল কমিটির ব্যপারে। বিদ্যালয়ের কমিটি নিবার্চনের মাধ্যমে হতে হবে এমন কথা কোন অভিভাবক আমাকে বলেনি। আর ভালো কাজ করলে কেউ ভালো করে কেউ দেখেনা। তিনি আরো বলেন নির্বাচন হবে এমনটি যদি হয় তাহলে বর্তমান ম্যানেজিং কমিটি সেই পরিস্থিতি তৈরী করে দিলে নির্বাচন দেওয়া হবে।
