ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জেলা যুবলীগের নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক চিৎলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কবির, নবগঠিত জেলা যুবলীগের সদস্য আমজাদ হোসেন সজীব, জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক মহাসিন রেজা, ডা. আফসার উদ্দিন কলেজের অধ্যক্ষ সেলিম হোসেন, জেলা কৃষকলীগের সদস্য আবু জাকারিয়া, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুর রশিদ মাসুম, গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিৎলা ইউপি সদস্য সমশের আলী, তৌহিদুল ইসলাম, নিজাম উদ্দিন, লিয়াকত আলী, আকরামুল হক, জহুরুল ইসলাম, শুকুর আলী, আব্দুর রশিদ, ফাতেমা খাতুন, আরজিনা খাতুন, হিসাব সহকারী ও কম্পিউটার অপারেটর আফিয়া জোয়ার্দ্দার, গ্রাম আদালত সহকারী সাঈদ আশরাফ, খাদিমপুর ইউপি সদস্য কারুন বাসার, আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চিৎলা ইউপি সদস্য চিরকুমার সাহা কনক।
