প্রথম ম্যাচেই বাদকুল্লাহর বিপক্ষে বিশাল জয়

আপলোড তারিখঃ 2018-02-18 ইং
প্রথম ম্যাচেই বাদকুল্লাহর বিপক্ষে বিশাল জয় ছবির ক্যাপশন:
ভারতের মাটিতেও উজ্জীবিত চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি নিজস্ব প্রতিবেদক: দেশের মাটি পেরিয়ে প্রথমবারের মত বন্ধুদেশ ভারত সফরে গিয়ে উজ্জীবিত হয়ে উঠেছে চুয়াডাঙ্গা ফিউচার ফুটবল একাডেমি। স্থানীয় সময় বিকাল ৩.৪৫ মিনিটে ভারতের বাদকুল্লাহ ভাতৃসী স্মৃতি সংঘ-২ এর বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নেমেই ৫-১ গোলে বিশাল জয় পেয়েছে মাহমুদুল হক লিটন স্কোয়াড। ছায়াঢাকা মিলন সংঘের মাঠটি এদিন চুয়াডাঙ্গা এফএফএ বাহিনীর দখলেই ছিল। প্রথম ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে ৫টি গোল করে আক্রমণ ভাগের খেলোয়াড় ইব্রাহিম ২টি ও সুরুজ, শামীম, সাব্বির ১টি করে গোল করে। এফএফএ’র আক্রমণ ভাগে সামাণ্য ভুলের কারণে একটি পেনাল্টি পেয়ে ৫-১ ব্যবধান আনে ভাতৃসীরা। সফরকারীদের সাথে রয়েছেন ফিউচার ফুটবল একাডেমির পরিচালক মাহমুদুল হক লিটন, টিম লিডার রুবাইত বিন আজাদ সুস্থির, ম্যানেজার আশাবুল হক আশা ও কোচ শ্রী অমিত কুমার শাহা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)