ছবির ক্যাপশন:
দর্শনা ও মেহেরপুর সরকারি কলেজে বসন্ত বরণ
আওয়াল হোসেন/ মাসুদ রানা: বসন্ত বাহারে মন ছুয়ে যায় আহারে শ্লোগানকে ধারণ করে দামুড়হুদা উপজেলার দর্শনায় ওয়েভ ফাউন্ডেশন ও দর্শনা সরকারী কলেজের যৌথ আয়োজনে এবং পিকেএসএফ-এর সহযোগিতায় বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় দর্শনা সরকারী কলেজ ক্যাম্পাসে বসন্ত বরণ উৎসবকে ঘিরে নানা কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচির মধ্যে ছিলো বর্নাঢ্য র্যালী, কবিতা আবৃতি, নিত্যানুষ্ঠান, বৈশাখী সাজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই দর্শনা সরকারী কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা বর্নাঢ্য র্যালী নিয়ে দর্শনা শহর প্রদক্ষিন করে। এরপর দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এবং পিকেএসএফ-এর ব্যাবস্থাপক মনির হোসেন সভাপতিত্বে কবিতা আবৃতি, নিত্যানুষ্ঠান, বৈশাখী সাজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি প্রফেসর শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ আজিজুর রহমান ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর ব্যবস্থাপক মনির হোসেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রভাষক অধ্যাপক আশরাফুল আলম, অর্থনীতি বিভাগের রুমানা পারভীন, রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক মিরাজুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক তরিকুল ইসলাম। এছাড়া ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আনিছুর রহমান, উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও ইসরাইল হোসেন খান টিটো। ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে দিন ব্যাপী সাংস্কৃতি ও ক্রীড়া কর্মসূচি প্রকল্পের মাধ্যমে এ বসন্ত বরণ অনুষ্ঠান পালিত হয়েছে।
অপরদিকে, ‘বসন্তে ফুল গাঁথলো আমার জয়ের মালা, বইলো প্রাণে দখিন হওয়া আগুন জানা’ প্রকৃতি থেকেই বসন্তের উপলব্ধি। নতুন সাজে সজ্জিত প্রকৃতিই বলে দেয় বসন্ত এসেছে। নগর জীবনে বসন্ত বরণের কিছু আনুষ্ঠানিকতা থাকলেও বসন্তের সৌন্দর্য উপভোগ করতে হলে ছুটে যেতে হবে গ্রাম-বাংলার বুকে। গাছে গাছে আমের মৌ মৌ ঘ্রাণ। ডালে ডালে পাখিদের ছুটাছুটি। কচি পাতা আর ফুলের সমারহ। শিমুল-পলাশের আগুন ঝরা রুপ যেন প্রকৃতিকে পুড়িয়ে দিচ্ছে। ফুল পাখিদের মিতালী আর পাখির ডাক, গ্রামীণ জীবনকে আরোও প্রাণবন্ত করে তুলেছে। তরুণ তরুণীরাও নিজেকে রাঙাতে শুরু করেছে বসন্তের রঙে। গতকাল শনিবার বেলা ১১ টার সময় মেহেরপুর সরকারী কলেজে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরুত ই খুদা রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন সরকারী কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, কাবিল উদ্দিন, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফুয়াদ খান। অনুষ্ঠান সঞ্চলনা করেন সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।
