ছবির ক্যাপশন:
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে
জীবননগর অফিস: জীবননগরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মুজাহিদ ফুডে ৭ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার সময় জীবননগর বাজারের চ্যাংখালী রোডের ইসলামপুর গ্রামে মুজাহিদ ফুডের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ভোক্তা আইন ২০০৯ সালের ৫৩ ধারা মোতাবেক মুজাহিদ ফুডের মালিক মোজাফফরকে নগদ ৭হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যামাণ আদালত। ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার।
