জীবননগরের নির্বাচিত ১০ শ্রেষ্ঠ সন্তানকে সম্মাননা

আপলোড তারিখঃ 2018-02-18 ইং
জীবননগরের নির্বাচিত ১০ শ্রেষ্ঠ সন্তানকে সম্মাননা ছবির ক্যাপশন:
পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পালনে জীবননগর অফিস: প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষে পিতামাতার প্রতি প্রতিনিয়ত খেয়াল রাখা ভালোবাসা ও শ্রদ্ধা করায় জীবননগরো ১০ শ্রেষ্ঠ সন্তানকে সম্মাননা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার সময় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন হলরুমে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। মনোহরপুর ও সীমান্ত ইউনিয়ন প্রবিণ কমিটি এবং ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এ সম্মাননা অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন প্রবীন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। তিনি নির্বাচিত ১০ শ্রেষ্ঠ সন্তানের হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ যে সন্তানরা তাদের পিতামাতার সার্বিক খোঁজখবর ও তাদের সাথে ভালো ব্যবহার করে পুরস্কার নিলেন, আমি তাদেতর সাধুবাদ জানায়। এটা আসলেই একটি গর্বের কাজ। পিতামাতাকে সমাজের বোঝা না ভেবে তাদেরকে আপন করে তাদের সার্বিক খোজ খবর নিতে হবে। সবাইকে মনে রাখতে হবে আজকে যারা নবীন একদিন তারাও প্রবীণ হবে। এ জন্য প্রবীণদের পাশে থাকার জন্য সকলকে আহবান করেন তিনি। শ্রেষ্ঠ সন্তান নির্বাচিতরা হলেন, সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের নুহু আলীর মেয়ে কুলসুম বিবি, মেদনীপুর গ্রামের আয়ুব আলীর ছেলে ইমরান আলী, ধান্যখোলা গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে সফুরা খাতুন, কয়া গ্রামের গোপালের ছেলে ইকরামুল, হাবিবপুর গ্রামের ইসহকের ছেলে রুবেল, মনোহরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সরজুল, মনোহরপুর গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী শাহানারা, মনোহরপুর গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে সামাদ সদ্দার, মনোহরপুর গ্রামের আ. সাত্তারের ছেলে মিজানুর রহমান এবং ধোপাখালী গ্রামের বিশারত আলীর ছেলে আতিয়ার রহমান। ওয়েভ ফাউন্ডেশনের উপসমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ’র উপস্থাপনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)