জীবননগরে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক-২২

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
জীবননগরে অবৈধ অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক-২২ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশেকালে নারী-পুরুষ ও শিশুসহ ২২ জনকে আটক করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। গত বৃহস্পতিবার গভীর রাতে জীবননগর উপজেলার ভারত-বাংলাদেশ সীমাšেরÍ মেইন পিলারের ৬১ এর ৯ এস হতে ৫০গজ বাংলাদেশের অভ্যান্তরে ভিত্তিপাড়া ও একই দিনে সীমান্ত মেইন পিলার নং-৬৪ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে গোয়ালপাড়া গ্রামের পাকা রাস্তা দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে খালিশপুর ৫৮ বিজিবি’র সদস্যরা। আটককৃত সকলেই বাংলাদেশের নাগরিব বলে পরে নিশ্চিত হওয়া যায়। আটকৃতরা হলো:- খুলনা জেলার দাকুপ থানার সাহেব আলী গাজীর ছেলে আকরাম গাজী (২৭), কুমিল্লা জেলার মেঘনা থানার ফজুলর রহমানের ছেলে ছানাউল্লাহ (২৭), খুলনা জেলা দাকুপ থানার শ্রী পলাশ চন্দ্র মন্ডলের ছেলে নেপাল মন্ডলে (৩৫), খুলনা জেলার পাইকগাছা থানার আসাদ সর্দ্দারে ছেলে মিজানুর সর্দ্দার (৪৬), খুলনা জেলার কয়রা থানার রফিকুল সর্দ্দারের ছেলে কাইয়ুম সর্দ্দার (২০), মাগুরা জেলার সদর থানার খগেন্দ্র নাথ দাশের ছেলে মহিন্দ্র নাথ দাশ (৭৫), বাঘেরহাট জেলার মোড়লগঞ্জ থানার আলমের ছেলে আমিন (১৮), খুলনা জেলার ডুমুরিয়া থানার ইসাহক আলী বিশ্বাসের জিয়ারুল বিশ্বাস (২৯), খুলনা জেলার তেরখাদা থানার চাঁন মিয়ার ছেলে কিচলু শেখ (৩২) ও কিচলু শেখের স্ত্রী নুরজাহান বেগম (৩০), কিচলু শেখের ছেলে রিদয় শেখ (১১), কিচলু শেখের মেয়ে বিথী (৫), খুলনা জেলার বুইঠাকাটা থানার মৃত মসলেম শেখের ছেলে বোরহান শেখ (৭০), খুলনা জেলার দিঘোলিয়া থানার মৃত সাইফুল শেখের ছেলে আকাশ শেখ (১৯), মাদারীপুর জেলার শিবচর থানার হালদারের ছেলে রাজু মিয়া (১৯), বাঘেরহাট জেলা মোড়লগঞ্জ থানার জাহাঙ্গীর হোসেনের ছেলে দুলাল হোসেন (১৮), মাদারীপুর জেলা শিবচর থানার মৃত আব্দুল মজিদের ছেলে আবুল হোসেন (২৫), মাদারীপুর জেলার শিবচর থানার হারুন খানের ছেলে আল আমিন খান (২৭), মাদারীপুর জেলার রাজর থানার মৃত শাজাহান মিয়ার ছেলে রফিক মিয়া (৪২), মাদারীপুর জেলার সদর থানার হায়দার মৃধার ছেলে ইয়ামিন মৃধা (৩০), মুন্সীগঞ্জ জেলার লোহজং থানার মৃত হালিম মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৪) এবং লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪)সহ ২২ জন আটক করে বিজিবি। আটককৃত সকলকে জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)