কৃষক আশাবুল হত্যা মামলায় ইকরামুল ও রসূলের রিমান্ড : গাঁড়াবাড়িয়া থেকে সাটারগান ও রাম’দা উদ্ধার

আপলোড তারিখঃ 2018-02-16 ইং
কৃষক আশাবুল হত্যা মামলায় ইকরামুল ও রসূলের রিমান্ড : গাঁড়াবাড়িয়া থেকে সাটারগান ও রাম’দা উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের গাঁড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত কৃষক আশাবুল ওরফে আসাব উদ্দীনের পরিবারের দায়েরকৃত হত্যা মামলার আসামী ইকরামুল হক ইকরা ও রসুলের স্বীকরোক্তিতে গভীর রাতে পুলিশ অস্ত্র উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার দিনগত গভীর রাতে গাড়াবাড়ীয়া গ্রামের একটি আমবাগান থেকে একটি দেশী তৈরী সাটারগান ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার খান জানান, গত ১৪ ফেব্রুয়ারী সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মৃত মকছেদ মন্ডলের ছেলে আশাবুল হত্যা মামলার প্রধান আসামী ইকরামুল হক ওরফে ইকরা এবং নূরনগর কলোনিপাড়ার আলাউদ্দীনের ছেলে রসূলকে রিমান্ডের জন্য নিয়ে আসা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গতপরশু বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গাঁড়াবাড়িয়া গ্রামের বাগানপাড়ার ঠান্ডুর ভুট্টাখেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ১টি সাটারগান ও ২টি রামদা উদ্ধার করা হয়। এসআই সায়েম ও এসআই মকবুল হোসেনের যৌথ অভিযান এ অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান ওসি। এদিকে রিমান্ড শেষে গতকাল শুক্রবার ইকরামুল ও রসূলকে পূণরায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ইকরামুল ও রসূলকে তদন্তের প্রয়োজনে পূণরায় রিমান্ডে নিতে আদালতের কাছে আবেদন করতে পারে সদর থানা পুলিশ বলেও জানা গেছে। উল্লেখ্য গত ২৮ জানুয়ারী সকালে গাড়াবাড়িয়া গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষের এই নিহতের ঘটনা ঘটে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)